1. admin@kantho24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত গ্রোপ্তার হত্যার পর যুবকের মরদেহ পোঁতা হয় বাড়ির উঠানে, গ্রেপ্তার ২ পঞ্চগড়ের আটোয়ারীতে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর. চাল বিতরণ পরীক্ষায় নকল ধরিয়ে দেওয়ার জেরে ১০ম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন। দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা: প্রাণহানি বেড়ে ৪৪, পানিবন্দি ১০ লক্ষাধিক মানুষ পঞ্চগড়ে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধ/র্ষ/ন, গ্রেপ্তার প্রতিবেশী। নিজ মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে… চাকরি দিচ্ছে আশা, বয়স ৪০ হলেও আবেদনের সুযোগ মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

চকরিয়ায় বন্যার পানিতে নৌকাডুবি, কিশোরীর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২০ Time View

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ গ্রামে বন্যার পানিতে নৌকা ডুবে হাসনাতুল জন্নাত ঝর্ণা (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

নিহত ঝর্ণা ওই গ্রামের আব্দুল মালেকের মেয়ে।

জানা গেছে, আজ সকালে আব্দুল মালেক তাঁর স্ত্রী লাকি আক্তার (৩১), হাসনাতুল জন্নাত ঝর্ণা (১৩), জেরিন মনি (৯) ও শাওরিন মনিকে (৭) নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ডিঙি নৌকা ঝড়ো বাতাসের কবলে পড়লে সেটি ডুবে যায়।

ঘটনার পর আব্দুল মালেক ও লাকি আক্তার জেরিন মনি ও শাওরিন মনিকে নিয়ে কোন রকম উঠতে পারলেও ঝর্ণা পানিতে তলিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের তিন ঘণ্টা পর ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা দিদারুল হক বলেন, `বন্যার পানিতে নৌকা ডুবে এক কিশোরী নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আনা হয়। উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Kantho24.com
Theme Customized By Shakil IT Park