1. admin@kantho24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত গ্রোপ্তার হত্যার পর যুবকের মরদেহ পোঁতা হয় বাড়ির উঠানে, গ্রেপ্তার ২ পঞ্চগড়ের আটোয়ারীতে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর. চাল বিতরণ পরীক্ষায় নকল ধরিয়ে দেওয়ার জেরে ১০ম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন। দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা: প্রাণহানি বেড়ে ৪৪, পানিবন্দি ১০ লক্ষাধিক মানুষ পঞ্চগড়ে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধ/র্ষ/ন, গ্রেপ্তার প্রতিবেশী। নিজ মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে… চাকরি দিচ্ছে আশা, বয়স ৪০ হলেও আবেদনের সুযোগ মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

পরীক্ষায় নকল ধরিয়ে দেওয়ার জেরে ১০ম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন।

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৮২ Time View
Photo of the affected student
ভুক্তভোগী শিক্ষার্থীর ছবি
আবু তৌহিদ, আটোয়ারী,পঞ্চগড় :  কন্ঠ ২৪।।

‎পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের দশম শ্রেণির এক শিক্ষার্থী পরীক্ষার হলে নকলের ঘটনা, দায়িত্বরত শিক্ষককে জানানোয় তাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দায়িত্বরত শিক্ষকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবার।

‎অভিযোগ সূত্রে জানা যায়, অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে কয়েকজন শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে নকল করছিল। বিষয়টি ভুক্তভোগী শিক্ষার্থী পরীক্ষার দায়িত্বরত শিক্ষক সালাউদ্দীন স্যারকে জানালে তিনি অভিযুক্ত শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোনগুলো জব্দ করেন।

মোবাইল ফোন জব্দ হওয়ার পর অভিযুক্ত শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে পরীক্ষা চলাকালেই ভুক্তভোগী শিক্ষার্থীকে হুমকি দেয়। তাদের ভাষ্য ছিল, “পরীক্ষা শেষে তোকে দেখে নেওয়া হবে, তোকে মারধর করা হবে।”

‎ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, পরীক্ষা শেষ হওয়ার আগেই তিনি সম্ভাব্য হামলার আশঙ্কার কথা দায়িত্বরত শিক্ষক সালাউদ্দীন স্যারকে জানিয়ে নিরাপত্তা চাইলেও তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি এবং শিক্ষার্থীকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া বা অভিযুক্তদের নিবৃত্ত করার উদ্যোগও নেননি।

পরীক্ষা শেষে অভিযুক্ত শিক্ষার্থীরা ভুক্তভোগীকে বিদ্যালয়ের বাইরে ডেকে নিয়ে যায়। সেখানে সংঘবদ্ধভাবে তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং পরে তাকে চিকিৎসা নিতে হয়।

ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। তবে অভিযোগের পরও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা বা শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি বলে পরিবারের দাবি।

এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থীর নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। একইভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দায়িত্বরত শিক্ষক সালাউদ্দীনের বক্তব্যও পাওয়া যায়নি।

‎ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে সত্য প্রকাশ করার কারণে কোনো শিক্ষার্থী এমন হামলার শিকার না হয়।

‎।। কন্ঠ ২৪।।  সত্যের কন্ঠস্বর, জনতার পাশে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Kantho24.com
Theme Customized By Shakil IT Park