আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি |
সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে সরকারি মানবিক সহায়তার অংশ হিসেবে জি.আর. (GR) চাল বিতরণ করেছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদ।
সোমবার (১৩ জুলাই) বলরামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জি.আর. চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারের সদস্যদের হাতে সরকারি বরাদ্দের চাল তুলে দেওয়া হয়।
এ সময় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারকেও সহায়তা প্রদান করা হবে।
উপকারভোগীরা বলেন, অতিবৃষ্টির কারণে তারা নানা ধরনের দুর্ভোগের মুখোমুখি হয়েছেন। এমন সময় সরকারি খাদ্য সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে। তারা এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply