1. admin@kantho24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত গ্রোপ্তার হত্যার পর যুবকের মরদেহ পোঁতা হয় বাড়ির উঠানে, গ্রেপ্তার ২ পঞ্চগড়ের আটোয়ারীতে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর. চাল বিতরণ পরীক্ষায় নকল ধরিয়ে দেওয়ার জেরে ১০ম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন। দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা: প্রাণহানি বেড়ে ৪৪, পানিবন্দি ১০ লক্ষাধিক মানুষ পঞ্চগড়ে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধ/র্ষ/ন, গ্রেপ্তার প্রতিবেশী। নিজ মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে… চাকরি দিচ্ছে আশা, বয়স ৪০ হলেও আবেদনের সুযোগ মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩৫ Time View

কন্ঠ ২৪।।  ডেস্ক রিপোর্ট

ভারতের উত্তরপ্রদেশের মেরঠে ২০ লাখ রুপির বিমার অর্থ আত্মসাৎ এবং পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক নারী ও তার কথিত প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, মেরঠের হস্তিনাপুরের বাসিন্দা অতুল পওয়ার। তার স্ত্রী দামিনী। দু’জনে মিলে শিশুদের একটি স্কুল চালাতেন। ২০১৯ সালে বিয়ে হয় দু’জনের। শুক্রবার সকালে সাপে ছোবল দিয়েছে স্বামীকে এমন তথ্য প্রতিবেশিদের বলার পর নিজেই তড়িঘড়ি করে অতুলকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন অতুলের মৃত্যু হয়েছে। অতুলের বিছানা থেকে একটি বিষধর সাপও উদ্ধার হয়। ফলে সাপের ছোবলে মৃত্যুর তত্ত্ব আরও জোরালো হয়।

কিন্তু অতুলের পরিবারের সদস্যদের সন্দেহ হয় যে বিছানায় সাপ কীভাবে আসবে। তারপর তারা পুলিশে একটি অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে তাদের স্কুলের গাড়িচালক তুষারের সঙ্গে দামিনীর প্রেমের সম্পর্ক রয়েছে। এরপর দামিনী আর তুষারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

দামিনী এবং তুষারকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, অতুলকে অনেক দিন ধরেই খুনের পরিকল্পনা করছিলো তারা। তুষারের দাবি, সাপের ছোবলের পরিকল্পনা দামিনীর। তার কথামতো এক সাপুড়ের কাছে থেকে বিষধর সাপ কিনেছিলেন তুষার। তার পর সেই সাপ দামিনীকে দেন। বৃহস্পতিবার তুষারকে রাতে দুধ খেতে দেন দামিনী। দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলেন। তার পর অতুল ঘুমিয়ে পড়তেই তুষারের আনা বিষধর সাপ বিছানার মধ্যে ছেড়ে দেন দামিনী।

পুলিশের অভিযোগ, অতুলের নামে ২০ লক্ষ রুপির বিমা ছিল। সেই বিমা হাতাতে পরিকল্পনা করেছিলেন দামিনী এবং তুষার।

এ ঘটনায় অতুলের স্ত্রী দামিনী ও তার প্রেমিক তুষারকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

কন্ঠ ২৪।। সত্যের সন্ধানে, জনতার পাশে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Kantho24.com
Theme Customized By Shakil IT Park