1. admin@kantho24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত গ্রোপ্তার হত্যার পর যুবকের মরদেহ পোঁতা হয় বাড়ির উঠানে, গ্রেপ্তার ২ পঞ্চগড়ের আটোয়ারীতে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর. চাল বিতরণ পরীক্ষায় নকল ধরিয়ে দেওয়ার জেরে ১০ম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন। দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা: প্রাণহানি বেড়ে ৪৪, পানিবন্দি ১০ লক্ষাধিক মানুষ পঞ্চগড়ে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধ/র্ষ/ন, গ্রেপ্তার প্রতিবেশী। নিজ মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে… চাকরি দিচ্ছে আশা, বয়স ৪০ হলেও আবেদনের সুযোগ মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

পঞ্চগড়ে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধ/র্ষ/ন, গ্রেপ্তার প্রতিবেশী।

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪৪ Time View

পঞ্চগড় প্রতিনিধি, দেবীগঞ্জ,পঞ্চগড়।

১১ জুলাই ২০২৬।

পঞ্চগড়ের দেবীগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে বৈদ্য নাথ (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। ঘটনার পর গা ঢাকা দিলেও গত রাতে তাকে বোদা উপজেলার ময়দানদিঘী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বৈদ্য নাথ দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগীর পরিবারের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ৯ জুলাই বিকেগলে শিশুটি বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলছিল। এ সময় প্রতিবেশী বৈদ্য নাথ তাকে চকলেট ও ফলমূল দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বসতবাড়ির শয়নকক্ষে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগী শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয়।

শিশুটির পরিবার জানায়, ভুক্তভোগী শিশুটি বাড়িতে ফিরে তার মা ও প্রতিবেশীদের কাছে ঘটনার বিস্তারিত বর্ননা দেয়। প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশি তৎপরতা শুরু হয়। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোদা উপজেলার ময়দানদিঘী এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ আদালতে সোপর্দ করা হচ্ছে।

কন্ঠ ২৪। সত্যের কন্ঠস্বর, জনতার পাশে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Kantho24.com
Theme Customized By Shakil IT Park