1. admin@kantho24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত গ্রোপ্তার হত্যার পর যুবকের মরদেহ পোঁতা হয় বাড়ির উঠানে, গ্রেপ্তার ২ পঞ্চগড়ের আটোয়ারীতে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর. চাল বিতরণ পরীক্ষায় নকল ধরিয়ে দেওয়ার জেরে ১০ম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন। দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা: প্রাণহানি বেড়ে ৪৪, পানিবন্দি ১০ লক্ষাধিক মানুষ পঞ্চগড়ে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধ/র্ষ/ন, গ্রেপ্তার প্রতিবেশী। নিজ মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে… চাকরি দিচ্ছে আশা, বয়স ৪০ হলেও আবেদনের সুযোগ মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

বন্ধ ২৫ সরকারি পাটকলের ২০টি লিজের জন্য নির্বাচিত

  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৮ Time View

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বন্ধ কারখানায় বেসরকারি বিনিয়োগের মাধ্যমে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগের অংশ হিসেবে নরসিংদীর বাংলাদেশ জুট মিলস লিমিটেড (বিজেএমএল) আরও প্রায় ১৫ একর জমি জুট অ্যালায়েন্স লিমিটেডকে লিজ দিয়েছে সরকার। বেসরকারি প্রতিষ্ঠানটি এ জমিতে নতুন করে প্রায় ১ হাজার ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বন্ধ পাটকল পুনরায় চালুকরণ-সংক্রান্ত লিজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

সরকারি কর্মকর্তারা আশা করছেন, জুট অ্যালায়েন্স লিমিটেডকে লিজ দেওয়ায় কারখানাটিতে বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার পাটজাত পণ্য উৎপাদন হবে এবং নতুন করে প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তথ্যমতে, সেখানে বর্তমানে দিনে প্রায় ৪০ টন পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে এবং প্রায় ৩ হাজার ২০০ মানুষের কর্মসংস্থান হয়েছে। এর আগে কারখানাটির ৭৭ দশমিক ২ একর জমির মধ্যে ৩৪ দশমিক ৫০ একর জুট অ্যালায়েন্স লিমিটেডকে লিজ দেওয়া হয়েছিল। নতুন করে আরও ১৪ দশমিক ৮০ একর জমি লিজ দেওয়া হলো।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলা হয়, রাষ্ট্রীয় সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে বিজেএমসির বন্ধ থাকা মিলগুলোতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করে উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে উৎপাদন বন্ধ থাকা ২৫টি মিলের মধ্যে ২০টিকে লিজ দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ১৪টির লিজ চুক্তি সম্পন্ন হয়েছে এবং ৯টিতে উৎপাদন শুরু হয়েছে। সব মিলিয়ে এতে প্রায় সাড়ে ৯ হাজার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন উৎপাদন হচ্ছে প্রায় ১৬০ টন পাটজাত পণ্য।

অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘রাষ্ট্রায়ত্ত অনেক কারখানার অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হয়ে গেছে। তাই নতুন বিনিয়োগ ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে এসব স্থানে শিল্পায়ন পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দুই বছরের মধ্যে এর দৃশ্যমান সুফল পাওয়া যাবে।’

কী পদ্ধতিতে সরকারি কারখানাগুলোকে লিজ দেওয়া হচ্ছে সে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সব পাটকলের জন্য একই পদ্ধতি অনুসরণ করা হবে না। পিপিপির আওতায় দীর্ঘমেয়াদি লিজ, রাজস্ব ভাগাভাগি বা যৌথ মালিকানাসহ উপযুক্ত মডেল আইন অনুযায়ী বাস্তবায়ন করা হবে।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, ‘এটি বিজেএমসির বন্ধ মিল পুনরুজ্জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। পর্যায়ক্রমে আরও কয়েকটি মিল বেসরকারি বিনিয়োগের আওতায় আনা হবে।’

চুক্তিতে বিজেএমসির পক্ষে চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার এবং জুট অ্যালায়েন্স লিমিটেডের পক্ষে এর চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা হায়দার সই করেন। অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Kantho24.com
Theme Customized By Shakil IT Park